1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বাঘা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বাঘা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহামুদুল হাসান বাঘা প্রতিনিধি (রাজশাহী):
  • Update Time : Friday, March 21, 2025,
  • 110 Time View
65

মাহামুদুল হাসান বাঘা প্রতিনিধি (রাজশাহী):

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বাঘায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ-২৫) বাদ জুমা উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে বাঘা শাহী মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আম চত্তরে এসে সমবেত হয়।

জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল গাজাবাসীর উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এহামলায় সহস্রাধিক ফিলিস্তিনি নাগরিক শাহাদাত বরণ করেন। এর প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

সমাবেশে ফিলিস্তিনি বাসীকে রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলে “রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও” “যুদ্ধবিরতিতে হামলা কেন, “ইসরাইল জবাব দাও,গাজায় হামলা কেন, “আমেরিকা জবাব দাও” ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বাঘা পুরাতন বাসস্ট্যান্ড আম চত্বর পথ সমাবেশের সময় রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি রুবেল আলী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করিয়ে ফিলিস্তিনিদের যুদ্ধ বিধ্বস্ত গাজার লোকালয়ে জড়ো করেছিলেন। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গতকাল রাতে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ এলাকা জুড়ে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে। আমরা

অসহায় ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানাই।

তিনি আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে বলে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ ঔপনিবেশিক হানাদার ইসরায়িলি বাহিনীর হামলার শিকার হয়েছে।

বিক্ষোভে মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, ও সেক্রেটারি-সহ অনান্য দায়িত্বশীলবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট