1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাউছুল আজম মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 100 Time View
96

গাউছুল আজম মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশব্যাপী হাজারো আশেকান ও ভক্তদের অংশগ্রহণে ২৬ মে সোমবার ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্মিক পরিবেশে পালিত হলো মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় আয়োজিত এই ওরশ শরীফের মাহফিল দরবার শরীফ সংলগ্ন শাহী ময়দানের পাশে হুজরা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। এতে সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
ওরশ উপলক্ষে সোমবার ভোর থেকে দরবারে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে মজমুয়ামে সালাওয়াতে রাসুল (সা.), খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালীম প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী।

মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন। মাওলানা আবু মুসা ও মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরি সংসদের যুগ্ম সম্পাদক অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনন্সটিটিউট এর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, অধ্যাপক রবিউল হোসেন সুমন, মাওলানা মোহাম্মদ আবুল মনসুর।

এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, জেলা, মহানগর, বিভিন্ন উপজেলা, থানা, শাখা দায়রা, খেদমত কমিটি এবং গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া ওলামা কমিটির কর্মকর্তাবৃন্দ। ওরশে আগত ভক্তদের নিরাপত্তা ও সেবা কাজে নিয়োজিত ছিলেন মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স ও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক।
ওরশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026