1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বাবুল রহমান রবিন  গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, জানুয়ারি ২০, ২০২৫,
  • 224 Time View
172

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে মৌমিতা আক্তার লতা (২৩) নামের গৃহবধূ হত্যা করা হয়েছে। এ মামলার রায়ে ঘাতক স্বামী নুর মো. ওরফে নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধু মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এসএম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নুর মো. ওরফে নয়ন (২৯) সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পুর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, গৃহবধু মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ স্বাক্ষ্য-প্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মামলার বরাত দিয়ে জেলা জজ আদালতের (জিআর) শাখা উপ-পরির্দশক (এসআই) শুভ্র জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে নয়নের সঙ্গে বিয়ে হয় মৌমিতা আক্তার লতার। এরই মাঝে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। যৌতুকের জন্য মৌমিতা আক্তারকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী নয়ন। এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে মৌমিতা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন। পরে খবর পেয়ে মৌমিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী নয়নের বিরুদ্ধে সুন্দরগঞ্জ আমলী আদালতে পিটিশন মামলা করেন নিহতের মা গোলেনুর বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026