1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গরু কিনে ফেরার পথে ডাকাতি নিহত ১ আহত ২ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 10:36 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গরু কিনে ফেরার পথে ডাকাতি নিহত ১ আহত ২

মনজুর আলম,স্টাপ রিপোর্টার
  • Update Time : Tuesday, June 3, 2025,
  • 105 Time View
61

মনজুর আলম,স্টাপ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ডাকাতির চেষ্টায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী।
দিবাগত রাত ১টার দিকে গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পারভেজ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন গরু ব্যবসায়ী আহমদ হোসেন ও একরাম।

আহতদের একজন আহমদ হোসেনের ছেলে জানান, তার বাবা সহ সাত-আটজন ব্যবসায়ী গর্জনিয়া থেকে দুটি গরু কিনে কলঘর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফরেস্ট অফিস এলাকায় স্থানীয় কয়েকজন যুবক গরুগুলো ছিনিয়ে নেয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন ও সালাউদ্দিন পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুগুলো উদ্ধার করেন।

গরু উদ্ধার করে কলঘরের দিকে রওনা হলে পেছন থেকে ওই যুবকরা অতর্কিত হামলা চালায়। ধারালো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ, আহমদ হোসেন ও একরাম।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সালাউদ্দিন পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গর্জনিয়া থেকে গরু ক্রয় করে ফেরার পথে স্থানীয় জাহেদসহ কয়েকজন যুবক গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গরু উদ্ধারের সময় উপর্যুপরি হামলা চালিয়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিহত পারভেজের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট