1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন পালিত হয়। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 8:56 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন পালিত হয়।

Reporter Name
  • Update Time : Monday, May 26, 2025,
  • 198 Time View
63

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন পালিত হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্ট
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ। 

 

ময়মনসিংহের গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুল ইসলাম ইমনকে গুলি ও কুপিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদী ও দোসরদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্রবিনাশী ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা,মামলা ও নির্যাতন হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুল ইসলাম ইমনকে ২০২২ সালের ২৪ মে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা করা হলেও আজও হামলাকারীদের আইনের আওতায় আনা হয়নি।
বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এখনো সেই দুষ্কৃতকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, এই সকল চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের গুন্ডাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহীদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টন,আবু সায়েম,থানা বিএনপি’র সাবেক সদস্য ডাক্তার মাহবুবুল আলম মোহন, সাবেক পৌর বিএনপির সদস্য জয়নাল আবেদীন চাঁনু,সুশান খন্দকার,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন,পৌর স্বেচ্ছাসেব দলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান সোহেল, আসাদুল হক সবুজ,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাসাসের আহবায়ক জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক সামাদ আহাম্মেদ, পৌর জাসাসের আহবায়ক রুস্তম,পৌর বিএনপি নেতা এমদাদুল হক, মোজাম্মেল হোসেন প্রমুখ।
নির্যাতিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর,চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে। প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে পর পর ৭টি গুলি আমার শরীরে বিদ্ধ করে মৃত ভেবে রাস্তার উপর ফেলে রেখে যায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে হামলাকারীদের আইনের আষওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট