1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গফরগাঁওয়ে রাকিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 6:10 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গফরগাঁওয়ে রাকিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 212 Time View
85

আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার নিগুয়ারী ইউনিয়েনর ত্রিমহনী পল্টন মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে অত্র এলাকার বিএনপি নেতাকর্মীরা ও এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও অত্র এলাকার সাবেক মেম্বার নাজিমউদ্দীন লালু।

উক্ত মানববন্ধনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী চেয়ে বক্তব্য রাখেন, পাগলা থানা সাবেক ছাত্রদল নেতা মাসুদ খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল সরকার, নিগুয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে মোকছদ আলী আকন।

তাছাড়া আরোও বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, নিহতের চাচা জিয়া সহ অত্র এলাকার গণ্যমান্য লোকজন।

মানববন্ধনে অত্র এলাকাবাসী প্রশাসনের কাছে রাকিব হত্যার বিচার চেয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য যে, বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান রাকিব উক্ত গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোঃ ইয়াসিন ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০ টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন সহ তার গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট