1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 151 Time View
112

গফরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন”—এই প্রতিপাদ্যে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এরই অংশ হিসেবে গফরগাঁও উপজেলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এক বর্ণাঢ্য উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্মী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর এ আলম সিদ্দিকী, খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস, ডা. মানিক মজুমদার, ডা. জিল্লুর রহমান, এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আয়নাল ইসলাম, আরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পুষ্টিবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে:

২য় দিন: শিশু পুষ্টি এবং পুষ্টি খাতে সরকারের সাফল্য ও চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা

৩য় দিন: ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ে বার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ

৪র্থ দিন: মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি

৫ম দিন: মাতৃ পুষ্টি ও পারিবারিক সুষম খাবারের গুরুত্ব

৬ষ্ঠ দিন: প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি

৭ম দিন: সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবান জাতি গঠন এবং পুষ্টির গুরুত্ব তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026