
প্রভাতী প্রতিবেদন
অধিকার পরিষদের চতুর্থ বর্ষর উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা পাটি অফিসে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর২০২৫) বিকাল ৩টার সময় সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে এক কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য বৃন্দু ছাড়া ও উপজেলা সাধারণ সম্পদক মোঃ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন বেল্লল, সফিজল, যুবঅধিকারের রাসু ছাত্র অধিকারের শরিফুল সদস্য সচিব।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জনকল্যাণে অবিচলভাবে তাদের ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান। আরও বলেছেন আমাদের নেতা বলেছিলেন আর ১০% ধাক্কা দিতে, সেই ১০% ধাক্কায় আজ আওয়ামী সরকারের পতন হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী এবং স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।