1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গণতন্ত্রকে হত্যা করে নিজেদের আখের গুছিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ আলহাজ্ব এটিএম হেলাল - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 7:39 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গণতন্ত্রকে হত্যা করে নিজেদের আখের গুছিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ আলহাজ্ব এটিএম হেলাল

দিলীপ কুমার দাশ প্রতিনিধি:
  • Update Time : Thursday, March 27, 2025,
  • 108 Time View
67

দিলীপ কুমার দাশ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ বলে জানিয়েছেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি,বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এটিএম হেলাল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। এসময় আলহাজ্ব এটিএম হেলাল বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। দীর্ঘ বছর মানুষকে জিম্মি করে দেশজুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে দীর্ঘ বছর।

কিন্ত বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর খুনী হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বেঈমানী করেছে।

আলহাজ্ব এটিএম হেলাল , আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন আপনাদের কাছে যুক্তরাজ্যের বিএনপির সহ-সভাপতি এম,এ ছাত্তার সালাম জানিয়েছেন। সুনামগঞ্জ -৩ আসনে আপনাদের খেদমতে কাজ করতে চান তিনি।

বিএনপি নেতা আব্দুল মছব্বির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, জাতীয়বাদী মোটর চালক দলের মোহাম্মদ আলম সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃনজীর হুসেন। মাওলানা আইন উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট