1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গজারিয়ায় পূর্ব শত্রু*তার জেরে প্রতিপক্ষের উপর হা*মলা ও মোটরসাইকেলে আ*গুন।

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের
  • Update Time : রবিবার, জুন ১৫, ২০২৫,
  • 246 Time View
95

রাসেল সরকার , দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে আমিরুল ইসলাম মেম্বারের বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী যুবকের নাম শাকিল সরকার (২৫)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত শাকিল সরকারের বড় ভাই শাকিব সরকার বলেন, আমার ভাই শাকিল একজন আনসার সদস্য। বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইয়ের উপর স্থানীয় হৃদয় বাগ ও তার লোকজন ক্ষিপ্ত ছিল। তাদের ধারণা আমার ভাই তাদের প্রতিপক্ষ লালু-সৈকত গ্রুপের লোক। এই ঘটনার জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ভবেরচর যাওয়ার পথে হোগলাকান্দি গ্রামের রাস্তায় তারা আমার ভাইয়ের গতিরোধ করে। এ সময় হৃদয় বাগ ও তার সহযোগী হামিমসহ ১০/১২জন আমার ভাইকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি’।

  1. স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে গজারিয়া উপজেলা হোগলাকান্দি গ্রামের লালু-সৈকত গ্রুপের সাথে আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের বিরোধ ছিলো। লালু-সৈকত ও হৃদয় বাগ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। হৃদয় বাগ ইমামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিল।

বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত হৃদয় বাগের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিষয়টি সম্পর্কে আমিরুল ইসলাম মেম্বার বলেন, ‘ একটি মামলার কাজে আমরা মুন্সীগঞ্জে রয়েছি। হৃদয় বাগ অসুস্থ, তার পায়ে সমস্যা। সে ঠিকমতো হাঁটতে না পারায় বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে। সে একাজ করছে সেটা আমি বিশ্বাস করিনা’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026