1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গজারিয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ মিছিল

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মে ২৭, ২০২৫,
  • 113 Time View
99

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগের পরও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা অবিলম্বে এসিল্যান্ড মামুন শরীফকে অপসারণ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে এলাকাবাসী মহাসড়কের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল আংশিক ব্যাহত হয়।

প্রসঙ্গত, সম্প্রতি গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের অবৈধ বালু মহল থেকে ঘুষ নেওয়ার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। ওই অডিওতে ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

মুহূর্তের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকেই তার ঘুষ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের আরও অভিযোগ বেরিয়ে আসতে থাকে। এতে করে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026