1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনা কয়রার বোরো চাষিদের আতংকের নাম ইঁদুর, কৃষি অফিস থেকেও পাচ্ছে না পরামর্শ

এম এন আলী শিপলু, খুলনা
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫,
  • 146 Time View
117

এম এন আলী শিপলু, খুলনা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা জেলার কয়রা উপজেলার বোরো চাষীদের ঘুম কেড়ে নিয়ে রীতিমতো দু:স্বপ্নে পরিণত হয়েছে ইদুর আতংক। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বিলের বোরো ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত দেখা দিয়েছে ব্যাপকহারে। ইঁদুর নিধনে ঔষধ প্রয়োগ করেও কোনো উপকার না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। সার, কীটনাশক, শ্রমিকের দাম বৃদ্ধির বোঝা মাথায় নিয়ে এবার বোরো আবাদ করেছেন। ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে কৃষকদের কোন পরামর্শও দিচ্ছেন না উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৫ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে এবং কৃষি অফিস থেকে ১৫ শত কৃষকের মাঝে বোরো চাষের জন্য কৃষক প্রতি দুই কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

ভাগবা পশ্চিম বিলের কৃষক মোঃ গোলাম মোস্তফা শিকারী বলেন, এ বছর ১০ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। প্রায় এক মাসের মত সময় ধরে ইঁদুরে পর্যাপ্ত পরিমাণ ধান গাঢ় কাটিতেছে। ঔষধ দিছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, কোনো উপসহকারী কৃষি অফিসার একদিনও আমাদের বিলে আসেননি।

একই বিলের কৃষক আবু সাত্তার গাজী বলেন, আমি এ বছর চারবিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু ইদুরে ধান গাঢ় কাটতেছে খুব। উপ-সহকারী কৃষি অফিসার মোটেও আসে না। যদি উপ-সহকারী কৃষি অফিসার একটু বিলে এসে আমাদের পরামর্শ দিতো তাহলে আমরা সেই ঔষধ প্রয়োগ করতাম।

কুশোডাংগা বিলের কৃষক আসাদুল ইসলাম বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি খেতে ইঁদুরে ধান কাটছে খুব। ঔষধ দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না। আমি প্রতি বছর ধান চাষ করি কিন্তু কৃষি অফিস থেকে কোনো প্রণোদনা পাইনি এবং আমাদের ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আমাদের বিলে মোটেও আসে না।

কুমারখালী বিলের কৃষক মোঃ ফজলু গাজী বলেন, এবছর এক বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। হঠাৎ করে ধান ক্ষেতে ইদুর লেগেছে ঔষধ দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না।

মহারাজপুর বিলের কৃষক আবুল বাশার বলেন, এ বছর ১ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। হঠাৎ করে ধানগাছে ইঁদুর লাগছে, ঔষধ দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমাদের বিলে এখনো কোনো উপ-সহকারী কৃষি অফিসার আসেনি। যদি কোনো অফিসার এসে আমাদের একটু পরামর্শ দিত তাহলে আমরা সেই ওষুধ আমাদের ক্ষেতে প্রয়োগ করতাম। তাহলে ইঁদুরের হাত থেকে আমাদের বিলের ধানগুলো রক্ষা পেত।

একই বিলের কৃষক হাসান মাহমুদসহ আরও অনেকে একই কথা বলেন।

কয়রা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন, ইঁদুরের উপদ্রব্য থেকে কৃষকদের রক্ষা করার জন্য আমাদের কৃষি অফিস, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সচেতায় গ্রুপ মিটিং ও উঠান বৈঠক করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026