1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনার রুপসায় দোকান লুট ও বাড়িতে হামলা,আহত ১০

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : বুধবার, এপ্রিল ২, ২০২৫,
  • 163 Time View
108

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনার রুপসা ও মোল্লাহাট সিমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে, আগতদের মধ্যে ৩ জনকে মোল্লাহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীরা হলেন, লিমন ফকির(২২), জাহিদুল ফকির(৩০) ও রাসেল ফকির (৩২)। ঈদের দিন সোমবার রাত ৭ টার দিকে রুপসা উপজেলার বামনডাঙা বাজারে তিনটি দোকান লুট ও মঙ্গলবার সকালে মোল্লাহাটের বুড়িগাঙনী গ্রামের ফকির বাড়িতে হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বুড়িগাঙনী গ্রামের লিটন ফকির বলেন, ঈদের দিন ফাকা মাঠে ঘুরতে যাওয়া আমাদের এক ছেলের সাথে বামনডাঙা এলাকার এক ছেলের ঝগড়া হয়।তুচ্ছ ঔই ঘটনার জেরে রাত ৭ টার দিকে বামনডাঙা এলাকার রুহুল মিনা ও ফরহাদ মিনার নেতৃত্ব ১৫/২০ জন দুস্কৃতিকারীরা আমার দোকানে হামলা চালায়। এসময় আমি দোকানের মালামালের আড়ালে লুকানোর চেষ্টা করি, তখন দোকানের মধ্যে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে, তখন আমাকে উদ্ধার করতে আসা লোকজনকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করা সহ প্রকাশ্যে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এঘটনায় সংশ্লিষ্ট রুপসা থানায় অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা অভিযোগ করার কারনে মঙ্গলবার ১ লা এপ্রিল সকালে আবারও আমাদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ ঘটনার যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন লিটন ফকির। এছাড়া দোকান মালিক দুলাল ফকির বলেন, তার দোকানে হামলা ও লুটপাটের মাধ্যমে লাখ টাকার ক্ষতি করা হয়েছে। পার্শবর্তী চা দোকানি কালা মিনা বলেন, তার দোকানেও ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট গাংনী ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঈদের রাতের ঘটনার মিমাংসার চেষ্টা করি, পরের দিন আবারো হামলা করার ঘটনা আরো দুঃখজনক তবে মিমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি। ঔই সব অভিযোগ অসীকার করে প্রতিপক্ষের মিনা ও ইমা বেগম বলেন,আমাদের উপর ফকির বাড়ির লোকজন সকাল বেলা হামলা চালিয়েছে। আমরা পালিয়ে রক্ষা পেলেও আমাদের অনেকেই আহত হয়েছে।রুপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান,ঔই ঘটনায় রাতে এবং সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন সাভাবিক আছে। সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026