1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
খুলনার পাইকগাছায় মসজিদের ভিতরে শিশু ধর্ষণ চেষ্টা, ধর্মীয় শিক্ষক গ্রেফতার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 10:43 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

খুলনার পাইকগাছায় মসজিদের ভিতরে শিশু ধর্ষণ চেষ্টা, ধর্মীয় শিক্ষক গ্রেফতার

এম এন আলী শিপলু, খুলনা
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 110 Time View
70

এম এন আলী শিপলু, খুলনা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা জেলার পাইকগাছা থানার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদের

ভিতর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ১ জন ধর্মীয় শিক্ষককে

গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শেখ আবুল কাশেম সিদ্দিক (৫৭)।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক পাইকগাছা থানার কপিলমুনি

ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষক

হিসেবে বাচ্চাদের আরবি পড়ায়। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে অন্যান্য শিশুদের সাথে ভিকটিম শিশু মসজিদে আরবি শিখতে যায়। মসজিদের ফ্লোরে সকল শিশু

একে অধ্যয়ণরত অবস্থায় গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক ভিকটিম শিশুকে পড়া দেয়ার নাম

করে কাছে ডেকে নিয়ে সকল শিশুর সামনেই ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিম শিশুর চিৎকারে অন্যান্য

শিশুরা বাধা প্রদান করলে সে ব্যর্থ হয়। এ বিষয়ে শিশুর পরিবারসহ আশেপাশের লোকজনদের মধ্যে

জানাজানি হলে তারা ধর্মীয় শিক্ষক শেখ আবুল কাশেম সিদ্দিকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশকে

অবহিত করে। পাইকগাছা থানা পুলিশ শেখ আবুল কাশেম সিদ্দিককে গ্রেফতার করে পাইকগাছা উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায় পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং

গ্রেফতারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট