1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মোঃ রবিউল হোসেন খান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 136 Time View
111

মোঃ রবিউল হোসেন খান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ১ লা মে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত সাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দৈনিক ৮ ঘন্টা শ্রম, ন্যা্য্য মজুরী ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাস্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সন্মানের সাথে বিশ্বময় সৃকীতি লাভ করে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোন শ্রমিক যেন অবহেলার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সাথে মালিক মিশে যেতে হবে। শ্রমিকরা মন প্রান উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতা সহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) মো: বেলায়েত হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ( অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) মো: আবু রায়হান মুহাম্মাদ সালেহ। সাগত বক্তব্য রাখেন, শ্রম দপ্তরের পরিচালক হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপার্টার্স এসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, ওজোপাডিকো ( সিবিএর) সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ও বেসরকারি পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ গোলাম রসুল খান। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিকরা, মালিক – শ্রমিক – কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026