1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনায় বর্ষবরন উদযাপনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন- বিভাগীয় কমিশনার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 160 Time View
126

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনায় বর্ষবরন উদযাপনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ সোমবার ১৪ এপ্রিল খুলনায় বাংলা নববর্ষ – ১৪৩২ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরন আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক – শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার বলেন, পহেলা বৈশাখ বাভালির চিরায়ত ঐতিহ্য ও সার্বজনিন উৎসব। বাঙালির লোক সংস্কতির সাথে বাংলা নববর্ষ ওতোপ্রোতভাবে জড়িত। তিনি আরো বলেন, বাঙালির আবহমান কাল থেকে ঐই উৎসব পালন করে আসছে। এ বছর খুলনাবাসী স্বত: র্ফুত ভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশ গ্রহণের জন্য খুলনাবাসী সহ জাতী- ধর্ম- বর্ন নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার। এছাড়া বাংলা নববর্ষ উদযাপনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম, পুলিশ সুপার টিএম মোশাররেফ হোসেন, সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক – শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নববর্ষের কর্মসুচি অনুযায়ী জেলা কারাগার, হাসপাতাল ও সরকারি শিশু পরিবার, এতিমখানা সমুহে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এছাড়া জেলখানা কারাবন্দিদের বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনী, কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক প্রদর্শন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব -স্ব ব্যাবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ – ১৪৩২ উদযাপন করে। পহেলা বৈশাখ শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের খুলনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপি লোকজ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা সমুহে অনুরুপ কর্মসুচি উদযাপন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026