1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনায় গ্যাস সরবরাহের দাবি, এটি জাতীয় উন্নয়নের প্রশ্ন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শনিবার, এপ্রিল ৫, ২০২৫,
  • 113 Time View
88

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, খুলনায় গ্যাস সরবরাহের দাবি উত্থাপন করেছেন।

তাদের মতে, এটি কোনো দয়া বা করুনার বিষয় নয়।, বরং এটি জাতীয় সুষম উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ ৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১ টায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব এ্যাড: মো: বাবুল হাওলাদার। সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক বীর মুক্তি্যোদ্ধা এ্যাড: আ,ফ,ম মহসিন এবং সঞ্চালনা করেন, মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, খুলনা নাগরিক সমাজের সদস্যগন, শিক্ষক, বীর মুক্তি্যোদ্ধা নিতাই পাল, গনসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি মেতা মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি নুরুন্নাহার হীরা, আজকের জনকথার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হুসাইন সানু, নতুনতারা সমাজ কল্যান ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর রহমান মিনা, কেএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ ম শাহীন হোসেন, এ্যাড: মেহেদী হাসান, সাবেক ছাত্র ও শ্রমিক নেতা এস এম চন্দন, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র ( খুসাস) এর সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র শিল্পী মিলন বিশ্বাস, কবি হুসাইন মাহমুদ বাচ্চু, কবি রহমত আলী, এজাজুর রহমান প্রমুখ। লিখিত বক্তব্য খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড: বাবুল হাওলাদার বলেন, খুলনা পাইপ লাইনে গ্যাস সরবরাহের জন্য ২০১২ সালে সুন্দরবন গ্যাস কোম্পানী কাজ শুরু করেছিল। কিন্তু পেট্রোবাংলার উদাসীনতায় প্রকপ্লটি পতিত ঘোষণা করা হয় এবং পাইপ সরিয়ে নেওয়া হয়, যা বিপুল পরিমান অর্থ অপচয়ের কারন হয়ে দাড়ায়। তিনি আরো বলেন, ভোলা, বরিশাল – খুলনা গ্যাস সরবরাহ প্রকপ্লের স্থগিত ঘোষণা একটি বড় ধরনের হতাশার কারন হয়ে দাড়িয়েছে। খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিন্ত হলে শিল্প খাতের উন্নতি সম্ভব এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বক্তারা এসময় জানান, খুলনায় গ্যাস সরবরাহ না থাকলে এখানে শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ কম। তারা দাবি করেন, খুলনা এবং এর আশপাশের অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিন্ত করতে হবে, যাতে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। সংগঠনের সদস্যরা পেট্রোবাংলাকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে আহবান জানান এবং এ বিষয়ে আগামী দিনে আন্দোলনের পথে যেতেও ও তারা প্রস্তুত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026