1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনাকে সাস্থ্যকর শহরে পরিনত করার লক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্ধোধন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 160 Time View
181

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনাকে সাস্থ্যকর শহরে পরিনত করার লক্ষ্যে আজ শনিবার সকালে নগরীর হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা ( হেলথ এ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, সাস্থ্য মেলা খুলনা বাসিকে সাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে সাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এধরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এ উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে। মেলায় স্টল সংখ্যা বাড়ানোর জন্য। সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ম্যারাথন রান উদ্ধোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) আবু সায়েদ মো : মনজুর আলম। এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ( এ্যাডমিন এ্যান্ড ফিনান্স) মো: আবু রায়হান মুহাম্মাদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা: সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্বসাস্থ্য সংস্থার প্রগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড: মো: মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রুপসা পিটিআই মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেনী পেশার ১শত ৫০ জন অংশ নেন। বিশ্বসাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন, সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026