1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুবি শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী শনাক্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের

এম এন আলী শিপলু, খুলনা
  • Update Time : শনিবার, মার্চ ১৫, ২০২৫,
  • 150 Time View
109

এম এন আলী শিপলু, খুলনা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আলমগীর নামে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ঘটনার উদঘাটন করে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাজার করার উদ্দেশ্যে বের হলে এক মধ্যবয়স্ক ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকেন। তিনি বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, “কয়টা বাজে?”, “আপনারা কোথায় পড়েন?”, “হলে থাকেন কি না?” এবং “বাড়ি কোথায়?”

পরে সূর্যমুখী বাগানের দিকে গিয়ে ওই ব্যক্তি শিক্ষার্থীদের দেখে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি করে। ক্যাম্পাস ছুটির কারণে আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন ,”সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন বহিরাগত কর্তৃক দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বন্ধে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এ বিষয়ে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে।”

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্ত বড়বাজার থাকে, সে এখানে এসেছে কিনা তার কোন প্রমাণ আমাদের কাছে নেই। গতকালের ঘটনার কোন ভিডিও ফুটেজ খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর (ডিএসএ) থেকে আমাদের দেওয়া হয়নি। ডিএসএ থেকে অভিযুক্ত আলমগীরের যে ছবি দেওয়া হয়েছে তা আমার থানার মীমাংসিত ঘটনার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026