1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 27, 2026, 12:19 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
  • Update Time : Sunday, May 4, 2025,
  • 117 Time View
54

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

০৪/০৫/২৫ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) দেশে ফিরবেন তিনি।সোমবার লন্ডন থেকে রওনা দেবেন, ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকালে।

এর আগে বিএনপির মিডিয়া উইং থেকে শনিবার রাত পৌনে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়া মঙ্গলবার ঢাকায় ফিরবেন। তবে ঠিক কখন ফিরবেন তা জানানো হয়নি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য চিকিৎসক এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার।
শনিবার সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন। তিনি বলেন, চার মাস পর আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।
কেমন আছেন খালেদা জিয়া-জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন’।
প্রস্তুত ফিরোজা: খালেদা জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট