1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খালেদা জিয়ার ভাগ্নের মুক্তির দাবিতে উত্তল ডিমলা

আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 202 Time View
146

আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারী জেলার বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন ডিমলা উপজেলা।

নীলফামারীর ডিমলা উপজেলা তুহিন সংগ্রাম পরিষদের আয়োজনে বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরীর নেতৃত্বে ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলার শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লানের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,

ডিমলাউপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা, বিএনপি সিনিয়র নেতা আব্দুল মজিদ, চৌধুরী,জনতা কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল হক,মিজানুর রহমান প্রমুখ এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

ফকরুদ্দিন সরকারের দায়ের করা ২টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে, তিনি আদালত কে সম্মান জানিয়ে গত, ২৯ এপ্রিল আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে আটক রয়েছেন।

বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন,গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন চৌধুরীর মুক্তি নিশ্চিত করবো । তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026