1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ক্লাসে ফেরেননি কুয়েটের শিক্ষকরা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 174 Time View
161

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ক্লাসে ফেরেনি কুয়েটের শিক্ষকরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে প্রানচাঞ্চল্য ফিরে পেলেও একাডেমিক কার্যক্রম চালু না হওয়ায় ক্যাম্পাসে প্রানচাঞ্চল্য এখনো ফেরেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন গুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে আজ সকাল সাড়ে ১০ টায় নবনির্বাচিত ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শিক্ষক সমিতির সাথে বৈঠকে বসেছেন।

এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে পৃথকভাবে আলোচনায় বসবেন। এদিকে দীর্ঘদিন পরে একাডেমিক কার্যক্রম চালু হলেও ক্লাস শুরু না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, শিক্ষকদের সাথে আমাদের দাবি ছিল সকল ঘটনার সুষ্ঠু বিচার হোক।

বিচারের যে প্রক্রিয়া এটা লং প্রক্রিয়া। আমরা চাই ক্লাস শুরু হয়ে থাক, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলতে থাক। আমরা শিক্ষকদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইবো। আমরা স্যারদের পা ধরে ইন্ডিভিজুয়াল ভাবে মাফ চাইতে রাজি আছি। তিনি বলেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে অন্যায়ভাবে যারা ক্যাম্পাসে পলিটিক্স ঢুকাতে চেষ্টা করেছে, যারা দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করেছে তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু ও ন্যায় বিচার হোক এটা প্রত্যেক শিক্ষার্থীর দাবি।

উল্লেখ্য শিক্ষক সমিতি ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ শিক্ষকদের লাঞ্চনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পুর্ব ঘোষণা অনুযায়ী তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026