1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কেসিসির সভায় যেসব সিদ্ধান্ত হল।

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 159 Time View
136

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা সিটি করপোরেশনে, সরকার কতৃক গঠিত কমিটির এক সভা মঙ্গলবার ২৫ মার্চ সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার। কেসিসির সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ” স্থানীয়( সিটি করপোরেশন) ( সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারার ২৫ (ক) (২) এর আলোকে সরকার কতৃক এ কমিটি গঠন করা হয়। সভায় মহানগরীর জলাশয় সংরক্ষনের জন্য ল্যান্ডস্কেপিং ও ফোকাল পয়েন্ট নির্ধারন, উন্নয়ন প্রকল্পের সার্ভে ডিজাইন প্রনয়নে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ / ডিসিপ্লিনকে সম্পৃক্তকরন, আলুতলা ও লবনচরার স্লুইচগেট ও পাম্প হাউজ স্থাপনে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমঝোতা স্মারক সাক্ষর, ডাকবাংলা মোড়ে কেসিসির অংশের জায়গায় অস্থায়ী বন্দোবস্ত নবায়ন, কে রোডের পশ্চিম পাশের মার্কেটের একতলা অংশ উর্দ্ধমুখী সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় ২২ টি মোড় আধুনিকায়ন কাজ এস্টিমেট মুল্যের মধ্যে সীমাবদ্ধ রেখে সংশোধন সহ নগরীর বিভিন্ন সড়ক ও ড্রেনের চলমান কাজ গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। কেসিসির প্রশাসক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, সেবামূলক এ প্রতিষ্ঠানের প্রতিটি কাজের সচ্ছতা নিশ্চিত করতে হবে। ঈদ- উল ফিতরকে সামনে রেখে তিনি মশক নিয়ন্ত্রনের উপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে কারো বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উলেখ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, প্রধান বজ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা উন্নয়ন কতৃপক্ষ, খুলনা ওয়াসা, বিটিসিএল,বনবিভাগ, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা প্রতিনিধি এবং কোসিসির ৩১ টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026