1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 1:58 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মাহদি হাসান,নকলা,শেরপুর 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 102 Time View
74

মাহদি হাসান,নকলা,শেরপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের নকলা উপজেলার জালালপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি শাড়ি, চাউল (আতপ), ১ লিটার তেল, ১ কেজি চিনি, সেমাই, গুঁড়া দুধ ও নুডুলস বিতরণ করে।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। এরপর দুপুর ২টায় জালালপুর জোড়া ব্রিজ সংগ্রহ রাইস মিলে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে অর্ধ শতাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের নকলা উপজেলার সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া, সমাজসেবক মানিক, শরিফুল ইসলাম ও রাকিব সহ অনেকে উপস্থিত ছিলেন।

একজন সুবিধাভোগী বৃদ্ধা, আনন্দে আবেগাপ্লুত হয়ে বলেন,”ঈদের দিনটা কেমন কাটবে জানতাম না। আজ শাড়ি আর খাবার পেয়ে মনে হচ্ছে সত্যি ঈদ আসছে। আল্লাহ এইসব ভাই-বোনদের ভালো রাখুক।”

সংগঠনের সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) বলেন,”আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই উদ্যোগ কেবল ঈদের জন্য নয়, বরং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো। সবাই মিলে সহযোগিতা করলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।”

উল্লেখ্য, এর আগেও কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ, গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ নানান ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।

এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট