1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে, উখিয়া জামায়াতের উদ্যোগে শ্রমিকদের জন্য সামান্য আপ্যায়ন ও মানবিক সহায়তা

ফরিদ আলম সিকদার,(ককসবাজার)
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 171 Time View
134

ফরিদ আলম সিকদার,(ককসবাজার)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উদ্যোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী (কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে )

একটি মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গরমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে জামায়াতের উদ্যোগে সামান্য ঠান্ডা জুস, কেক ও কলার আপ্যায়নের আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. জহির আহমেদ। তিনি শ্রমিকদের সামনে বক্তব্যে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা ও সামাজিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও বিশেষ বক্তব্য প্রদান করেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ তারেক। তিনি বলেন, “গরীব ও মেহনতী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র আয়োজন তাদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে রীতা বড়ুয়া নামের এক নারী শ্রমিক তার অসুস্থতার কথা জানালে, জামায়াত নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা আশ্বাস দেন, ভবিষ্যতেও চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে পাশে থাকবেন। পাশাপাশি গরীব অসহায় পরিবারের মেয়ের বিয়েতে কিংবা অন্যান্য সংকটে জামায়াতে ইসলামী পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ৯নং ওয়ার্ড যুব ইউনিটের সভাপতি মোহাম্মদ ইসমাঈল, সহ-সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন ও ইমরান আইকন, উত্তর পাড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব উদ্দিন রাসেল প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026