1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুরবানীর ঈদ ঘনিয়ে আসছে, জমে উঠেছে মালীগ্রামের গরুর হাট

মো:রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুর
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 145 Time View
147

কুরবানীর ঈদ ঘনিয়ে আসছে, জমে উঠেছে মালীগ্রামের গরুর হাট

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো:রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুর

পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালীগ্রামের গরুর হাটে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটে এখন ব্যস্ত সময় পার করছে খামারি ও পশু ব্যবসায়ীরা।

প্রতিটি মঙ্গলবার বসা এই হাটে এখন দেশি ও সংকর জাতের গরুর সরবরাহ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ঈদ সামনে রেখে হাটে গরুর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতার ভিড়।

স্থানীয় খামারি আব্দুল খালেক বলেন, “সারা বছর যতটা আয় হয় না, এই কুরবানীর মৌসুমে এক হাটেই সেই টাকা উঠে আসে। তবে এবার গরুর খাওয়াদাওয়া আর ট্রান্সপোর্ট খরচ বেশি হওয়ায় দাম একটু বেশি।”

একই হাটে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “গরু ভালো আছে, কিন্তু দাম একটু চড়া। তারপরও হাটে ঘুরে ঘুরে যাচাই করে নিচ্ছি। আশা করি পছন্দসই গরু পাবো।”

হাট কর্তৃপক্ষ জানায়, কুরবানী সামনে রেখে হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশু চোরাচালান রোধ ও প্রতারণা ঠেকাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি বলেন, “ঈদ ঘিরে গরুর হাটে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি হাটে থাকবে মোবাইল টিম ও সিভিল ড্রেসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

মালীগ্রামের এই ঐতিহ্যবাহী গরুর হাট ঈদ সামনে রেখে এখন যেন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। আশপাশের গ্রাম থেকেও নারী-পুরুষ দল বেঁধে হাট দেখতে আসছেন।

কুরবানীর হাটে চাহিদা ও সরবরাহের এই সমন্বয় আরও বাড়বে বলে আশা করছে খামারি ও ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026