1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুড়িগ্রামের উলিপুরে ২ ইটভাটা বন্ধ ঘোষণা  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:37 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কুড়িগ্রামের উলিপুরে ২ ইটভাটা বন্ধ ঘোষণা 

উপজেলা প্রতিনিধি, উলিপুর, নয়ন ফারাজী 
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 144 Time View
58

উপজেলা প্রতিনিধি, উলিপুর, নয়ন ফারাজী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা করার অপরাধে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে উলিপুরের তবকপুরে এম আর বি ব্রিকস এবং এম এস বি ব্রিকস নামক ইটভাটা দুটির স্থাপনা ভেঙ্গে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

ভ্রাম্যমান আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা । ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ স্থানীয় ফায়ার সার্ভিস এর কর্মী, স্থানীয় থানা পুলিশ, আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, উলিপুরে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় ১৮টি। জন্যশ্রুতি রয়েছে, ঐসব অবৈধ ইট ভাটার মালিকরা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করেই দাপটের সাথে তাদের ইটভাটা পরিচালনা করে আসছেন। শনিবার লোক দেখানো ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলেও অনেকেই মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট