1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে গেলেন এনজিও কর্মী

স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫,
  • 164 Time View
135

স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দুদিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন ওই এনজিওকর্মী।

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এ জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি। সবজি বিক্রি করতে পারছি না। ফলে দুটি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি আমার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি আমি আধাআধি হিসেবে পালন করছিলাম।

এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন।

স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই।

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026