1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কালু হাজির জমিতে জোর করে রাস্তা নির্মাণ, বাধা দিতে গিয়েই ৯০ বছরের বৃদ্ধ কোদালের কো*পে গুরুতর আ*হত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:51 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কালু হাজির জমিতে জোর করে রাস্তা নির্মাণ, বাধা দিতে গিয়েই ৯০ বছরের বৃদ্ধ কোদালের কো*পে গুরুতর আ*হত

Reporter Name
  • Update Time : Monday, June 30, 2025,
  • 117 Time View
58

কালু হাজির জমিতে জোর করে রাস্তা নির্মাণ, বাধা দিতে গিয়েই ৯০ বছরের বৃদ্ধ কোদালের কো*পে গুরুতর আ*হত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরে বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে পারিবারিক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ৯০ বছরের এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নুর ও তার পরিবার কালু হাজির জমির ওপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় কালু হাজি গিয়ে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটের খোয়া ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে বাদী পক্ষের তিনজন:
১. মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজি (৯০) – মাথায় কোদালের কোপে গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে ভর্তি।
২. মোঃ সেলিম ইসলাম (৪০)
৩. মিতা বেগম (৩৫) – দুজনই বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিবাদী পক্ষের দুইজন আহত:
১. মোঃ নুর (৩০)
২. মোঃ রাফি হাজি – উভয়ের মাথায় ইটের খোয়ার আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,

কালু হাজি তার নিজের জমিতে রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে নুরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই কোদাল দিয়ে আঘাত করা হয়।”

 

ঘটনার সময় উপস্থিত থাকা রাস্তার প্রতিবেশী কয়েকজন বলেন,

রাস্তার কাজ চলছিল। একপর্যায়ে তর্ক-বিতর্কের মধ্যেই কোদালের কোপ পড়ে কালু হাজির মাথায়।”

 

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট