1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালীগঞ্জে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 201 Time View
199

মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটের কালীগঞ্জে পালিত হয় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

মঙ্গলবার (৭ অক্টোবর )সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা চত্বর ঘুরে আবার উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি। তাঁদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ জাহাঙ্গীর হোসেন (অদাঃ) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়। প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা সুলতানা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026