1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ এবং আহত-২  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 10:23 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ এবং আহত-২ 

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 106 Time View
72

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই ভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ১৯ মার্চ বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।

নিহত দুইজন হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।

অপরদিকে আহত দুইজন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের

ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী।

ওসি জাহিদ হোসেন জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট