1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কারাগারে থেকেও জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক এমপি শামসুল হক টুকু

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩১, ২০২৫,
  • 175 Time View
185

কারাগারে থেকেও জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক এমপি শামসুল হক টুকু

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনা জেলা প্রতিনিধি

কারাগারে আটক থাকলেও অনুসারীদের শুভেচ্ছা থেকে বঞ্চিত হচ্ছেন না সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা ৬৮ এর ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু”। ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বর্তমানে ঘরছাড়া থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তারা নিজ নিজ ফেসবুক আইডি থেকে শামসুল হক টুকুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

৩১ মে ছিল শামসুল হক টুকুর ৬৮তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে তার অনুসারীরা ফেসবুকে পোস্ট করে লেখেন—
“শুভ জন্মদিন উত্তর জনপদের গর্ব, মহান জাতীয় সংসদের মাননীয় সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয়।”

যদিও শামসুল হক টুকু বর্তমানে কারাগারে বন্দী, তবে তার অনুসারীরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে থাকলেও তাকে শ্রদ্ধা জানাতে ভোলেননি। রাজনৈতিক নিষেধাজ্ঞার এই সময়ে অনেকেই সরাসরি মাঠে না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

তবে শামসুল ওরফে ডিম টুকুকে কারাগারে আনার সময় এক ভিন্ন চিত্র দেখা যায়। পাবনার সাধারণ জনগণের মধ্যে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ লক্ষ করা গেছে। কেউ কেউ তাকে ডিম নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানান। অনেকের মন্তব্য, দীর্ঘদিন ক্ষমতায় থেকে দুর্নীতি, লুটপাট এবং আত্মীয়দের বিরুদ্ধে চক্রান্তের কারণে আজ তিনি জনরোষের শিকার। তার এই পরিণতিকে কেউ কেউ “গোচরের ধুলোয় গড়াগড়ি খাওয়া” বলেও ব্যঙ্গ করেছেন।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—

ফারুক আলহাসান রিপন, সহ-সভাপতি, সাঁথিয়া উপজেলা শাখা ছাত্রলীগ

সাদ্দাম হোসেন, সভাপতি, বেড়া উপজেলা শাখা ছাত্রলীগ

রাশেদুল ইসলাম রাশু, সাবেক যুগ্ম আহ্বায়ক, বেড়া পৌর শাখা ছাত্রলীগ

মেহেদী হাসান রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাঁথিয়া উপজেলা শাখা ছাত্রলীগ

তারা প্রত্যেকেই নিজ নিজ ফেসবুক আইডি থেকে শামসুল হক টুকুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026