1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 11:40 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । 

হাসান আবদুল কাদির। 
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 103 Time View
74

হাসান আবদুল কাদির। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা”, বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার ঐতিহ্যবাহী ‘কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

উপজেলা বিএনপির উদ্যোগে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে উপজেলার ১১ টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ৬ সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশাল মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতি, এ যেন এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হতে পারেন নি। দেখে মনে হচ্ছে আজ যেন নেতাকর্মীরা সুদে আসলে হিসাবটা বুঝে নিচ্ছেন।

 

কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপির নেতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মোমতাজ উদ্দিন রেনু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মেট্রো জামায়াতের আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।

হাসান আবদুল কাদির। 

কাপাসিয়া গাজীপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট