1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কাজিপুরে আদালতের দুটো রায়ের পরেও প্রতিপক্ষের জমি দখলের পাঁয়তারা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 27, 2026, 12:48 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কাজিপুরে আদালতের দুটো রায়ের পরেও প্রতিপক্ষের জমি দখলের পাঁয়তারা

মোঃ গোলাম মোস্তফা। 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 130 Time View
92

মোঃ গোলাম মোস্তফা। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের কৃষক সাইদুর রহমান সবুজের পক্ষে আদালতের দুটো রায় থাকার পরেও তার জমি দখলের পাঁয়তারা করছেন প্রতিপক্ষের লোকজন। রায়ের কাগজপত্র দেখালেও প্রতিপক্ষের লোকজন তা অস্বীকার করে জমি দখলের জন্যে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আদালতের রায়ে দেখা যায়, স্থলবাড়ী মৌজার আরএস ৮২৮ খতিয়ানের ২৩০৪ দাগের ৪০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমি ১৯৮৯ সালের দলিলমূলে কৃষক সবুজের মাতা কহিনুর বেগম মনেজা বেগম গংদের নিকট থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন। এরপর ওই জোতের আরও সম্পত্তিও বিক্রয় হয়। কিন্তু দলিল লেখার সময় ২৩০৪ দাগ লিখতে গিয়ে ভুলক্রমে ১৩০৪ নম্বর দাগের উল্লেখ করা হয়। অথচ ওই খতিয়ানে ১৩০৪ নম্বর নামের কোন দাগেরই উল্লেখ নেই। এদিকে দলিলে ভুল আছে বিষয়টি টের পেয়ে অসৎ উদ্দেশ্যে বিবাদী মনেজা বেগমের ওয়ারিশানগণ ২০১৩ সালে স্থানীয় তহশিল অফিসে গিয়ে নিজেদের নামে নামজারির আবেদন করে তাদের নামে আলাদা খতিয়ান করে নেন। এরপর থেকে তারা নামজারির মূলে ওই জমি নিজেদের বলে দাবী করে। বিষয়টি জানতে পেরে কহিনুর বেগম প্রথমে নিম্ম আদালতে দলিলের দাগ সংশোধনের আবেদন করলে বিচারিক আদালত ৪৫/২০১৩ নং মোকদ্দমায় প্রদত্ত বিগত ২৯/২/২০১৬ তারিখে একটি এবং ৭/৩/২০১৬ তারিখে আরেকটি আদেশ বাদী কহিনুর বেগমের পক্ষে দেন। পরে এ নিয়ে বিবাদী মহামান্য হাইকোট আপিল করলে শুনানী শেষে গত ২৭/১২/২০২৩ সালে নিন্ম আদালতের রায় বহাল রাখেন। কহিনুরের ওয়ারিশ সাইদুল ইসলাম সবুজ আদালতের রায় বিবাদীদের জানালেও তারা তাতে কর্ণপাত না করে জমি দখলের পাঁয়তারা করছে।

বুধবার দুপুরে সরেজমিন গেলে সবুজ জানান, রায় পাবার পরে নামজারী বাতিলের আবেদন করেছি। এটা জানতে পেরে বিবাদী মনেজা বেগমের ওয়ারিশ শহিদুল, আতিকুল ও রব্বানীরা আমাদের পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছে। আমাদের জায়গায় জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করছে।

কাজিপুর উপজেলা সহকারি কমিশনার ভূমির অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক জানান, মিস কেস পেয়েছি। শীঘ্রই শুনানী করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট