1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ ত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 160 Time View
122

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কমলগঞ্জ (মৌলভীবাজার), ২৭ এপ্রিল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইকবাল মিয়া (৩৫) নামের এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রেলগেট সংলগ্ন এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ইকবাল মিয়া কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তিনি শ্বশুরবাড়ি ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রবিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে একটি দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ইকবালের পরিচয় শনাক্ত করে।

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, মরদেহটি পাশের ঝোপের মধ্যে ছিল এবং অবস্থা দেখে স্বাভাবিক ট্রেন দুর্ঘটনার চেয়ে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তারা সন্দেহ প্রকাশ করেন যে, এটি হতে পারে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

ইকবালের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে যাতে এটি আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে মনে হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026