1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে জমি বিরোধে নারী শিক্ষককে কু*পিয়ে হত্যা, আ*হত ৩, আ*টক ৩

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 109 Time View
90

কমলগঞ্জে জমি বিরোধে নারী শিক্ষককে কু*পিয়ে হত্যা, আ*হত ৩, আ*টক ৩

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রোজিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রোজিনা বেগম ভাষাণীগাঁও এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে ও স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সোমবার সকালে আব্দুর রহিম নামে এক ব্যক্তি তার কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী জালাল আহমেদ বাধা দিতে গেলে আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর, তার মামা আজবর মিয়া ও মনির মিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এই হামলায় জালাল আহমেদের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং রোজিনা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—জালাল মিয়া (পিতা মৃত চেরাগ মিয়া), হারুন মিয়া ও তার স্ত্রী নুরুন নাহার লুবনা, রেজাউল আহমেদ সাগর এবং তার মামা আজবর মিয়া।

মাধবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতাহের আলী জানান, নিহত রোজিনা বেগম স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026