1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার, বিজ্ঞ আদালতে আসামি ডনের স্বীকারোক্তি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 27, 2026, 3:01 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার, বিজ্ঞ আদালতে আসামি ডনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান 
  • Update Time : Monday, March 17, 2025,
  • 135 Time View
85

স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কমলগঞ্জের শমসেরনগরের আলোচিত পূর্ণিমা রেলী(১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম পূর্ণিমা রেলীকে হত্যা করেছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহ প্রাপ্তির ২০ ফুট দূরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (শুকনো রক্ত) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে সাইকেলের প্যাডেল(যার একটি ভাঙ্গা অংশ মৃতদেহের পাশ থেকে পূর্বে জব্দ করা হয়েছে) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারসহ একটি বিশেষ টিম কাজ শুরু করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সূত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) কে এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে গলা কেটে ও হাতের কব্জি কেটে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট