1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কক্সবাজারে আলোচিত জমিতে দুদকের হানা

মনজুর আলম স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 144 Time View
96

মনজুর আলম স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের প্রবেশমুখে সুগন্ধা পয়েন্টে আলোচিত শত কোটি টাকার মূল্যের জমি দখল ও জাল দলিল তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে দুদকের কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে বাবু সাংবাদিকদের বলেন, সরকারি খাসজমি দখল করে শতাধিক দোকানঘর নির্মাণের অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। একটি চক্র দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে এ জমি ভাড়া দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

সম্প্রতি এ জমি ঘিরে একাধিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়, যা প্রশাসন ও সচেতন মহলে তীব্র আলোচনার জন্ম দেয়।

তবে জমির মালিকানা দাবি করে পালটা অভিযোগ করেছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা সচ্চিদা নন্দ সেন গুপ্ত।

গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যেহ তিনি বলেন, এই জমি আমার বাবা নৃপেন্দ্র মোহন সেন গুপ্ত ১৯৩৮ সালে ক্রয় করেন। ১৯৬৩-৬৪ সালে সরকারের পক্ষ থেকে আংশিক জমি অধিগ্রহণ করা হলেও বাকি অংশ আমাদের দখলে ছিল। ১৯৯১ সালে আমার নামে নামজারি সম্পন্ন হয় ও আমি নিয়মিত খাজনা দিয়ে আসছি।

সচ্চিদা নন্দ সেন গুপ্ত অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল জাল দলিল তৈরি করে আমার জমি দখলের ষড়যন্ত্র করছে। আমি ইতোমধ্যে দুদক ও কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দিয়েছি। মামলা তদন্তাধীন রয়েছে।

কক্সবাজারে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বলেন, দুদক আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দুজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026