1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম।

সৈয়দ শিহাব উদ্দিন মিজান স্টাফ রিপোর্টোর
  • Update Time : বুধবার, মার্চ ৫, ২০২৫,
  • 184 Time View
152

সৈয়দ শিহাব উদ্দিন মিজান স্টাফ রিপোর্টোর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি,  নিষ্ঠা ও সততার সঙ্গে একশো ভাগের বেশি দিয়েছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৯ বছরে এই সংস্করণে লাল সবুজ জার্সিতে তিনি ২৭৪ ম্যাচের পর তিনি থামালেন তার পথচলা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন ৩৭ পেরুনো ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিলো তার উপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।

আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থ হওয়ার পর তার ওয়ানডে ক্যারিয়ার পড়ে যায় প্রশ্নের মুখে। নতুন বছরে বিসিবি তাকে ওয়ানডের চুক্তিতে রাখবে কিনা তা নিয়েও তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত নিজেই সরে গেলেন মুশফিক।

যদিও মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ তিনিও গ্রহণ করলেন না। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা ফেসবুকেই দিয়েছিলেন তিনি।  সীমিত সংস্করণের ক্রিকেট ছাড়লেও এখনো টেস্ট থেকে অবসর নেননি মুশফিক। হয়ত সামনের আরও কিছু বছর তাকে সাদা পোশাকে খেলতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026