1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
এসকেএস ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ নজরুল সড়ক দু*র্ঘট*নায় নি*হত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 4:57 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

এসকেএস ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ নজরুল সড়ক দু*র্ঘট*নায় নি*হত

Reporter Name
  • Update Time : Sunday, May 25, 2025,
  • 89 Time View
57

এসকেএস ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ নজরুল সড়ক দুর্ঘটনায় নিহত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ কামরুল হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়ায় যাত্রী বাহী বাসের ধাক্কায় মোঃ নজরুল ইসলাম (৩৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী এসকেএস ফাউন্ডেশন খুটাখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার।

২৫ শে মে রবিবার সকাল সাড়ে ১০টায় উত্তর মেধা কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকার আবুল কাশেমের পুত্র। খুটাখালী ১নং ওয়ার্ড মেধা কচ্ছপিয়া এলাকার ইউপি সদস্য মোঃ সেলিম উল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে মালুমঘাট বাজার থেকে নজরুল ইসলাম মোটর সাইকেল যোগে খুটাখালী বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টায় উত্তর মেধা কচ্ছপিয়া এলাকা পর্যন্ত পৌঁছলে কক্সবাজার গামী এসআই এন্টার প্রাইজ পরিবহনের একটি যাত্রী বাহী বাস তার বাইকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোঃ নজরুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় উপস্থিত লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুম ঘাট হাইওয়ে থানার পরিদর্শক ওসি মেহেদী হাসান। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট