1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি 

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২, ২০২৫,
  • 179 Time View
116

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গাতে মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রনের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের যেকোন একসময় এই ঘটনা ঘটে।

মোল্লা স্টিলের পার্টনার রায়হান তালুকদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন যথারীতি বন্ধ হয়ে যায়।  ঈদের ছুটি কাটিয়ে বুধবার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি লকার খোলা, আলমারি খোলা। দোকানের পিছনের টিন কাটা। সম্ভবত পিছনের টিন কেটে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। এঘটনায় লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ব্যাংকের চেক বই, জমির দলিল এগুলো সব চুরি করে নিয়ে টাকাগুলো বাদে বাকি কাগজপত্র ম্যানহোলের ঢাকনা খুলে সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, এবিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে তাঁরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি আরও জানান ব্যাবসায়ীদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেকটা মার্কেটে নাইটগার্ড রাখতে হবে।তাহলে আর চোরেরা এমন ঘটনা ঘটানোর আর সাহস পাবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026