1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

এক লক্ষ চল্লিশ হাজার পিস ইয়াবা ফেলে মাদক কারবারীরা পালালো।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১৫, ২০২৫,
  • 191 Time View
103

এক লক্ষ চল্লিশ হাজার পিস ইয়াবা ফেলে মাদক কারবারীরা পালালো।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি :

মিয়ানমার থেকে বাংলাদেশে উদ্দেশ্যে ইয়াবা পাচারের সময় পালংখালি সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৪ জুন) সন্ধ্যার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনে বালুখালী ও পালংখালী বিওপির নিয়মিত টহল দল বালুখালী বিওপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে ও পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমান খালপাড় এলাকায় টহল দিচ্ছিল। আনুমানিক রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উভয় বিওপির টহল দল।

এসময় তাদের উভয়ই পাচারকারীদের ধাওয়া করে, একজন পাচারকারী স্থানীয় অস্ত্র নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়। পরে বালুখালীর বিজিবি টহল দল একজনকে ধাওয়া করে এবং পালংখালীর টহল দল অন্যজনকে ধাওয়া করে। কিন্তু এসময় একজন পাচারকারীকেও আটক করতে পারেনি।
পরবর্তীতে বালুখালী ও পালংখালী বিওপির ২টি যৌথ টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। ওই ২টি ব্যাগের ১৪টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়রি করা হয় এবং উদ্ধার ইয়াবা আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026