1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

একসঙ্গে চার সন্তান প্রসব করলেন ইয়াছমিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 153 Time View
101

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ কামরুল হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসিতে এক সঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার নামের এক সৌভাগ্যবান মা। এর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। এই গৌরবময় জন্মের ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

মঙ্গলবার (১৭ জুন) ১টা ১৫ মিনিটে ইউনিয়ন হসপিটালের সমৃদ্ধ ও বিশেষজ্ঞ গাইনী বিভাগের চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক পৃথিবীর আলো দেখেন।

প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে অস্ত্রোপচার করেন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্দ ও ডা. কৌশিক দত্ত। এর আগে সকালে হাসপাতালে ভর্তি করানো হয় ওই প্রসূতিকে।

ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুছারহলা গ্রামের সৌদি প্রবাসী রবিউল আলমের স্ত্রী। রবিউল আট বছর ধরে সৌদিতে রয়েছেন। তিনি তাঁর সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

দাদা নুর আহমদ বলেন, মাশা-আল্লাহ আমি এক সঙ্গে চারটা নাতি পেয়েছি, তিন ছেলে ও এক মেয়ে। আমরা অনেক খুশি লাগছে, আমার সৌদি প্রবাসী ছেলেও অনেক খুশি। সকলের কাছে নাতিদের জন্য দোয়া চাই।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার বলেন, গর্ভাবস্থাটি উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল। তবে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। সফল অস্ত্রোপচারে মা ও চার নবজাতক সুস্থ অবস্থায় আছে-এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।

তিনি বলেন, তাদেরকে বর্তমানে হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে (NICU) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাধারণত চার সন্তানের গর্ভধারণ এবং জন্ম—প্রায় ৭ লাখে একটি ঘটার সম্ভাবনা থাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশুদের সুস্থতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুষ্টি সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করা হবে।

এ ব্যাপারে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মুকিত চৌধুরী বলেন, কক্সবাজারে চিকিৎসা ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র গাইনী বিভাগ দক্ষতার সঙ্গে গৌরবময় কাজটি সম্পন্ন করেছে। এই সাফল্যে হসপিটাল কর্তৃপক্ষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছে, যা উন্নত ও বিশ্বমানের স্বাস্থ্যসেবায় হসপিটাল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026