1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন মেয়র ডা. শাহাদাত হোসেনের

কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫,
  • 117 Time View
68

কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম, ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নূরবানু চৌধুরী। মেয়র পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় মেয়র বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহসহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।”

উল্লেখ্য, এ বছর সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৭৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৩৪ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৯৩ জন। দেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026