1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

মোঃ শাহিনুর রহমান আকাশ
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 786 Time View
1733

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে তাদের দলের কোনো ধরনের সম্পর্ক নেই।

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, “আসিফ ও মাহফুজ অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন গণঅভ্যুত্থানের পক্ষ থেকে। আমিও সেই আন্দোলনের একজন প্রতিনিধি ছিলাম। তবে তারা যদি রাজনীতি করতে চান, তাহলে সরকারের অংশ হিসেবে তা সম্ভব নয়—তাদেরকে সরকারের বাইরে এসে নিজ নিজ অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে, যা নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, অপরাধীদের বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার তদারকির লক্ষ্যে তারা অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন। তারা কবে সরকার থেকে পদত্যাগ করবেন বা আদৌ করবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিজস্ব।”

নাহিদের ভাষ্য অনুযায়ী, এই দুই উপদেষ্টাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026