1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
উত্তরা সেক্টর–৬ এ বিজয় দিবসের বিজয়ের পিঠা উৎসব - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 7, 2026, 12:54 am
Title :
‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

উত্তরা সেক্টর–৬ এ বিজয় দিবসের বিজয়ের পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025,
  • 63 Time View
111

নিজস্ব প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মহান বিজয় দিবসের গৌরবময় তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সামাজিক সম্প্রীতি ও বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির মিলনমেলায় রূপ নেয় উত্তরা সেক্টর–৬ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত শীতকালীন “বিজয়ের পিঠা উৎসব”।

১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে উত্তরা ৬ নম্বর সেক্টর পার্কে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে সেক্টরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এমন ঘরোয়া, শৃঙ্খলাবদ্ধ ও আনন্দঘন উৎসবে সেক্টরবাসীর মধ্যে তৈরি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

শীতের আমেজে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতইসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠার ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের প্রাণচাঞ্চল্য আর প্রবীণদের স্মৃতিচারণায় পার্কজুড়ে তৈরি হয় এক অনন্য মিলনমেলা।

এই পিঠা উৎসব বাস্তবায়নে আর্থিক ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উত্তরা সেক্টর–৬ ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এম. আনোয়ারুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, এমরান আলী খান, ডা. রোকন, ডা. জুয়েল, মো. ফারুল ইসলামসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত সোসাইটির সদস্য ও সেক্টরবাসীরা বলেন,এ ধরনের সামাজিক ও মানবিক আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

বক্তারা ভবিষ্যতেও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক উপলক্ষে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সবশেষে বিজয়ের চেতনা, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে আনন্দঘন পরিবেশে বিজয়ের পিঠা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট