1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঈদে ময়মনসিংহের নিরাপত্তা, ও যানজট নিরসনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 12:03 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ঈদে ময়মনসিংহের নিরাপত্তা, ও যানজট নিরসনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

Reporter Name
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 155 Time View
57

ঈদে ময়মনসিংহের নিরাপত্তা, ও যানজট নিরসনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা, পশুরহাট ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে
পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকাল ৩.৩০ ঘটিকায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় এর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে ময়মনসিংহের নিরাপত্তা, চাঁদাবাজি ও যানজট নিরসনে পুলিশ কঠোর থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
উক্ত সভায় বাংলাদেশ সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন, সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়ন, রিক্সা মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ময়মনসিংহ জেলার মহাসড়কে গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ স্থানসমূহে বিশেষ করে পাটগুদাম, দিঘারকান্দা, চরপাড়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, তারাকান্দা ও ফুলপুর এলাকায় যানজট নিরসনে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ঈদ উল ফিতর- ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পূর্বের যে কোন সময়ের তুলনায় সাবলীল ছিল যা ময়মনসিংহের আপামর জনসাধারণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয় কর্তৃক প্রশংসিত হয়েছে। এবারেও পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
সভায় এবারের ঈদ যাত্রা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাঙ্গিনার,চড়পাড়া মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানো নিষিদ্ধ করা হবে। নির্দিষ্ট স্থান ব্যতীত কোনো বাস দাঁড়াতে দেওয়া হবে না।এক লাইনে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহণ ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে রেকারিং করার সিদ্ধান্ত গ্রহণ করাসহ সড়কে কুরবানির পশুর গাড়ীতে চাঁদাবাজি বন্ধে কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার।
নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টারের সামনে ঝুলানোর নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদে ঘরমুখী মানুষের বাড়ী যাওয়ায় ভাড়া কিছুটা বাড়ে।
এছাড়া কোরবানির হাট রাস্তায় বসানো যাবে না এবং অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করতে হবে। ব্যবসায়ীদের টাকা পরিবহনে পুলিশ নিরাপত্তা দেবে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় থানাগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হবে।
পকেটমার, মলম পার্টি শনাক্তকরণে স্বেচ্ছাসেবক দল নিয়োগের নির্দেশ দেয়া হয় ইজারাদারদের। বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি বন্ধে পূর্ব মিটিং ও পরিকল্পনা প্রণয়ন করা হবে। সভায় বাসের সর্বোচ্চ গতি ৮০ কিমি/ঘণ্টা নির্ধারণের আহ্বান জানানো হয়। ঈদের পূর্বে ও পরে জ্বালানি পাম্প খোলা রাখার অনুরোধ জানান সংশ্লিষ্টরা।
আলোচনা শেষে পুলিশ সুপার সব অংশীজনকে আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করার আহ্বান জানান। তিনি যানজট নিরসন, যাত্রী হয়রানি রোধ, বাস ভাড়া নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশের প্রস্তুতি সম্পর্কে আশ্বাস দেন।
আলোচনা শেষে পুলিশ সুপার কাজী আখতার উল আলম সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।বিভিন্ন গণমাধ্যম ও মাল্টিমিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট