1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈদের ছুটিতে সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদুতসহ ২০ সদস্যের প্রতিনিধি দল

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগরহাট) 
  • Update Time : বুধবার, এপ্রিল ২, ২০২৫,
  • 179 Time View
157

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঈদের ছুটিতে সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করে ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদুত, কুটনৈতিক দলের সদস্য ও তার পরিবার সহ প্রায় ২০ সদস্যের প্রতিনিধি দল। এবারের ঈদের লম্বা ছুটিতে সুন্দরবনে এমনেই পর্যটকদের ঢল, তার মধ্যে সুন্দর এই সময়টা মনোরম পরিবেশে কাটানোর জন্য বনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ঘুরে গেলেন রাষ্ট্রদুত মি: এ্যালেকজন্ডার খোজিন সহ তার সফর সঙ্গিরা। ১ ও ২ এপ্রিল বনের বিভিন্ন এলাকা গুরে দেখেন তারা। সঙ্গে ছিলেন বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগন।

জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে শুধু বনের করমজল পর্যটন স্পটই নয়, সুন্দরবনের ৬টি স্থানই দেশ-বিদেশী পর্যটকে রয়েছে কানায় কানায় ভর্তি।

ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু করমজলেই প্রায় ১০ হাজারের বেশী পর্যটকের আগমন ঘটেছে।

দেশের যেকোনো জায়গা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হচ্ছে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট।আর এখানেই সবচেয়ে বেশি আগ্রহ ভ্রমণপিপাসুদের। করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলা ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের।

করমজলর রয়েছে মায়াবি হরিণ, কুমির, বানর, কচ্ছপ সহ নানা প্রকারের বন্যপ্রানী। বনের গহিনে এ প্রানীদের ডাক শুনলে মন ভরে যায় দর্শনার্থীদের। তাই সুন্দরবনে সৌন্দর্য আর বন্যপ্রানীর ডাক শোনার জন্য সরকারী সফরে করমজলে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদুত এইচ হ মি: এ্যালেকজান্ডার খোজিন, সফর সঙ্গী দুতাবাসের কুটনৈতিক দলের ১২ জন সদস্য ও রাষ্ট্রদুতের পরিবারবর্গ সহ ২০ সদস্যের প্রতিনিধি দল। তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিশেষ করে করমজলে মায়াবি হরিন, কুমির বানর সহ বিভিন্ন বন্য প্রানী দেখে মুগ্ধ হয় রাষ্ট্রদুত ও তার সফর সঙ্গীরা।

বনের দুরের সৌন্দার্য দেখার জন্য টাওয়ারের ওপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের বিভিন্ন গাছপালা, তার মনমুগ্দকর পরিবেশ ঘুরে ঘুরে দেখেন তারা।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এবারের ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটক আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি। তার মধ্যে রাশিয়ান রাষ্ট্রদুত সহ বেশ কয়েকজন বিদেশী অতিথি এসেছে সুন্দরবনের করমজলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছুটির দিনেও বিদেশী পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা ৯ দিনের ছুটি ও বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটক আসা বেড়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026