1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈদের চতুর্থ দিনেও শুভেচ্ছা জানিয়ে ও শুভেচ্ছা বিনিময় করলেন বিডিপি’র চেয়ারম্যান

হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫,
  • 139 Time View
91

হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঈদের চতুর্থ দিনেও নান্দাইল উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নান্দাইল উপজেলার কীর্তি সন্তান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি -বিডিপি’র চেয়ারম্যান অ্যাড:আনোয়ারুল ইসলাম চান সাহেব।

নান্দাইল উপজেলার আস্থার প্রতীক,মানুষের হৃদয়ের গহিনে তাকা একজন ভদ্র সুদর্শন মানুষ হিসেবে পরিচিত একেএম আনোয়ারুল ইসলাম চান সাহেব। এক বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নান্দাইল উপজেলাবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেন,ব্যক্তি জীবনকে সুন্দর,পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা দিয়ে ঈদুল ফিতর সমাগত হয়। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের মাধ্যমে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ।

তিনি আরো বলেন,সমাজে ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে এই উৎসব। তাই এই উৎসবের দিনে নান্দাইল উপজেলার প্রতিটি মুসলমান নর-নারী সৌন্দর্যের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় সকলের তরে সকলে’ই আমরা।

এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্য কে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে নান্দাইল উপজেলা সমাজে বসবাস করা অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাধ্যমত সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

নান্দাইলের কৃতি সন্তান বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি-বিডিপি’র চেয়ারম্যান অ্যাড:একেএম আনোয়ারুল ইসলাম চান সাহেব আরো বলেন,নান্দাইল উপজেলার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও আগামী নান্দাইল কে সুন্দর ভাবে গড়তে হবে।সমাজের গরিব,আসহায়,অবহেলিত,নিপীড়িত ও নির্যাতিত,বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের কে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমেই গড়ে তুলবো একটি সুন্দর নান্দাইল।

পরিশেষে,সবার প্রতি দোয়া রেখে ও দোয়া চেয়ে আগামী নান্দাইলকে সুন্দর ভাবে গড়ে তোলার প্রত্যাশা রেখে চতুর্থ দিনের শুভেচ্ছা বিনিময় শেষ করলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026