1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈদগাহ উপজেলাতে মেলা নিয়ে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান 

মোঃ মুনজুর আলম 
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫,
  • 265 Time View
205

মোঃ মুনজুর আলম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে বাণিজ্য মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য আয়োজক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ভার নিতে হবে। ২০ জানুয়ারি বিকাল দুইটাই কলেজ গেটের চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এক বিশাল মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে । মানববন্ধনটির আয়োজন করে ঈদগাঁও এলাকাবাসী সহ সর্বস্তরের জনতা। পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী এলাকার বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানগন মানববন্ধনে অংশ নেন। এতে বাণিজ্য মেলার নামে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা জীবনের বিনিময়ে হলেও এ মেলা প্রতিহতের অঙ্গীকার করেন।

মানববন্ধনের বক্তারা উল্লেখ করেন, গত ১৬ ই ডিসেম্বর ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এতে চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও বিভিন্ন গ্রুপের মারামারির কারণে আইন- শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। যা এলাকার শান্তি প্রিয় মানুষের আশাকে ভঙ্গ করে দেয়। তারই ধারাবাহিকতায় এ চক্রটি ২১ জানুয়ারি থেকে ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে ক্ষুদ্র, কুটির শিল্প এবং বস্ত্র মেলার নামে জুয়া ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক অবস্থায় চরম অস্থিরতা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে।

এলাকা বাসি আশঙ্কা প্রকাশ করেন যে, কলেজের চতুরপার্শে বিরাট এলাকা অরক্ষিত ও ঝোপঝাড়ে ভরপুর। বর্তমানে ঈদগাহ উপজেলা সহ বিভিন্ন স্থানে খুন-খারাবী ও অপহরণের মতো মারাত্মক ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অরক্ষিত পরিবেশে বাণিজ্য মেলার আয়োজন হীতে বিপরীত হয়ে যাবে। মেলায় নারী- শিশু সহ বিভিন্ন লোকের সমাগম হলে খুন-খারাবি, অপহরণ ও নারীদের যথেষ্ট শ্লীলতাহানির সম্ভাবনা রয়েছে।

এলাকার প্রতিবাদীরা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গত ডিসেম্বর দীর্ঘ বন্ধ ছিল। চলতি জানুয়ারি মাসে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিতে শুরু করেছে। এমতাবস্থায় একাডেমিক এরিয়ায় মেলার নামে বেহায়াপনা শুরু হলে মেলার চতুর্দিকের তিন /চার হাজার ছাত্রছাত্রীর জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়বে। ব্যাঘাত ঘটবে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের।

এলাকা বাসির জোর দিয়ে বলেন। এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

প্রতিবাদীরা আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এ মেলা কে কেন্দ্র করে মারামারি, খুন-খারাবি, অপহরণসহ নানা নেতিবাচক ঘটনার জন্ম দেবে। যা এলাকার স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক বিঘ্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসী উক্ত মেলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।

 

আয়োজক কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় অসাধু ও সুযোগসন্ধানী চক্র কর্তৃক আয়োজিত গণবিরোধী এ মেলা বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসী সর্বাত্মক প্রস্তুত বলে হুঁশিয়ার করেন।

পরে এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ও রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবরে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026